১৫ টি অল্প টাকায় ব্যবসার আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন আজই!
১৫ টি অল্প টাকায় ব্যবসার আইডিয়া যা আপনি শুরু করতে পারবেন আজই!
ব্যবসা করতে গেলে প্রয়োজন টাকা, বহুদিন থেকেই এই ধারণা প্রচলিত। আমরা সকলেই নানা সময়ে শুনে এসেছি, বড় রকমের মূলধন জোগাড় করতে না পারলে নাকি ব্যবসায় নামাই উচিত্ না।
সত্যিই কী তাই? নাকি উদ্ভাবনী, দক্ষতা, শ্রম আর সৃজনশীলতা দিয়ে নেহাতই অল্প টাকায় ব্যবসা শুরু করা সম্ভব?
আজ এরকমই ২৫টি অল্প পুঁজিতে লাভজনক ছোট ব্যবসার আইডিয়া দেব আমরা। এই ছোট ব্যবসাগুলির মধ্যে থেকে নিজের পছন্দ, আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কোনও একটি বেছে নিয়ে আপনিও কম টাকায় লাভজনক ব্যবসা শুরু করতে পারেন।
অল্প পুঁজিতে ব্যবসা করার উপায় বাতলাতেই এই তালিকা তৈরি করেছি আমরা। রয়েছে অনলাইন ব্যবসা আইডিয়া থেকে প্রচলিত ক্ষুদ্র ব্যবসা সহ স্বল্প মূলধনে ব্যবসা শুরুর নানান সুলুক সন্ধান।
অল্প টাকায় লাভজনক ব্যবসার আইডিয়া
১. ফুড ডেলিভারি
ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্ত করতে পারলে ব্যবসার অভাব হয় না। অল্প টাকায় ব্যবসা শুরু করতে হলে নিজের বাড়ি থেকেই ব্যবসা করুন। প্রয়োজন একটা রান্নাঘর, ভাল রান্নার কারিগর আর সুস্বাদু রেসিপি।
বর্তমানের জোম্যাটো সুইগির যুগে খাবার পৌঁছে দেওয়া নিয়েও আর ভাবতে হবে না আপনাকে। আপনার কাজ শুধু খাবার অর্ডার নেওয়া আর সেই মতো খাবার প্রস্তুত করা। তবে মনে রাখতে হবে কলকাতাসহ বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে হাজারো খাবারের দোকান, তাই তাদের সাথে পাল্লা দিতে খাবারের গুণমান ও স্বাদের দিকে রাখতে হবে কড়া নজর আর নজর দিতে হবে অভিনব নতুন রেসিপিতে। দেশ বিদেশের নানা রেসিপি থেকে পেতে পারেন আইডিয়া।
২. ক্যাটারিং (Catering)
আরেকটি অন্যতম বেশি লাভের ব্যবসা হল ক্যাটারিংয়ের ব্যবসা। বিয়েবাড়ি থেকে অফিসের বার্ষিক সম্মেলন ক্যাটারিয়ের চাহিদা সর্বত্র। বড় শহর হোক বা মফস্বল, উত্সবে অনুষ্ঠানে যেকোনও জায়গাতেই ডাক পড়ে ক্যাটারারদের।
অল্প টাকায় ব্যবসা শুরু করতে হলে এই ব্যবসার কথা ভেবে দেখতে পারেন। ব্যবসা শুরু করতে প্রথমেই প্রয়োজন একটা নির্ভরযোগ্য টিম। সন্তোষজনক পরিষেবাই এই ব্যবসার মূল, তাই আপনার টিম হতে হবে পরিশ্রমী, হাসিখুশি ও নির্ভরযোগ্য। এছাড়া কিনতে হবে প্রয়োজনীয় বাসনপত্র, গ্যাস উনুন ইত্যাদি।
বর্তমানে অনেক ক্ষেত্রেই বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্বে থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাই এক বা একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলে বাড়তে পারে ব্যবসা।



Comments
Post a Comment