Posts

Showing posts from April, 2020

ঋষি কাপুর মারা গেছেন

Image
একদিনের ব্যবধানে বলিউডে আবার বড় ধাক্কা। আজ সকালে বিদায় নিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন। জানাগেছে, গতকাল হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। রাতে ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। শ্বাসকষ্টে ভুগছেন। তবে তিনি ঋষি লাইফ সাপোর্টে যেতে নারাজ ছিলেন। চিকিৎসা চলছিল। তবে সকালেই সব শেষ, শেষবার মুম্বাইয়ের বাতাসে নিশ্বাস ছাড়লেন তিনি। ২০১৮ সালে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে, ১ বছরের বেশি সময় আমেরিকার নিউইয়র্কে চিকিৎসা হয়। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর ফেব্রুয়ারিতে ফের তাঁকে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঋষি কাপুরকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে, ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর তাঁকে দেখা যাবে দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়...

মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

Image
বুধবার (২৯ এপ্রিল) সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানেই কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসের খবর। জানা গেছে, বর্তমানে হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান ছিলেন। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে  ভর্তি হলেন ইনফেকশন নিয়ে। অসুস্থ হওয়ার পর এক টুইটে ইরফান লেখেন, “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে  দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়।  জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিক ক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং পাশা থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।” ফিরে এসেছিলেন ইরফান। তার শেষ মুক্তি পাওয়া ছবি “আংরেজি মিডিয়াম’ লকডাউনের জেরে থিয়েটার রিলিজ হয়নি। দুই ছেলে আর আর স্ত...

সুন্দর ত্বকে নজর কাড়তে চান! আয়ুর্বেদিক ভেষজ টিপস-এর ম্যাজিক জানুন

Image
দামী কসমেটিক্স তো অনেক হল এবার বিনা খরচে রূপের ছটায় নজর কাড়ুন। পার্লারে গিয়ে স্পা, ফেসপ্যাক খরচ ও সময় দুই নষ্ট করে। কিন্তু আয়ূর্বেদিক ভেষজগুণে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বককে ভেতর থেকে কমল ও সুন্দর করতে কয়েকটি টিপস মাথায় রাখুন। পুজো আসতে আর মাত্র কয়েকমাস বাকি। এমনই অবস্থায় ত্বকের যত্ন নিতে শুরু করলে, দিন কয়েকপরই ফল পাওয়া যায় হাতে নাতে।  আয়ুর্বেদিক দ্বারা ত্বকের জেল্লা ফেরানোর উপায়ঃ ১) চন্দনঃ চন্দন ব্যবহার করার ফলে ত্বক উজ্জ্বল হয়। শুধু তাই নয় ত্বকের দাগ মেটাতেও চন্দন উপকারী। তাই চন্দন বেঁটে মুখে লাগিয়ে রাখলে ত্বক কোমল হয়। ২) কস্তুরী হলুদঃ হলুদ অ্যান্টি-ব্যাকটেরিয়ায় কাজ করে। তাই মুখের মধ্যে কোনও জীবণু জণিত সমস্যা হলে বা ব্রণর সমস্যা হলে তা সেরে যায়। ৩) জাফরানঃ পটাশিয়াম ভরপুর জাফরান ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচায়। ত্বকের মেকাপের ফলে যে সমস্যা দেখা যায় তা থেকে মুক্তি মেলে জাফরান ব্যবহারে। ৪) মঞ্জিষ্ঠা পাউডারঃ মঞ্জিষ্ঠা ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। তাই মঞ্জিষ্ঠা ব্যবহার করলে ত্বকের দাগ, ব্রণর দাগ অনেক খানি কমে যায়। ৫) গোলাপের পাপরিঃ গোলাপের পাপরি ব্যবহার করার ফলে ত্বকের...