Posts

কোয়েলের পাশে শুয়ে ‘পুচকে’ ছেলে, নিশপালকে সঙ্গে নিয়ে ছবি ট্যুইট নায়িকার

Image
লকডাউনের মধ্যেই টলি পাড়ায় সু-খবর ৷ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মা হলেন টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক ৷ নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের ৷ কোয়েল মল্লিক মা হওয়ায়, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মল্লিক পরিবারে ৷ দারুণ খুশি কোয়েলের স্বামী নিশপাল সিংও ৷ আর তাই তো সদ্যজাত সন্তান ও বউকে নিয়ে চটজলদি ছবিও তুলে ফেললেন নিশপাল ৷ সদ্যজাত ছেলের ছবি ট্যুইট করে কোয়েল মল্লিক লিখলেন, ‘আমাদের ছোট্ট সোনা আজ সকালেই আমাদের কাছে চলে এল ৷ এই খুশির মুহূর্তটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই ৷ আমার সন্তানকে আর্শিবাদ করবেন সবাই ৷’ https://www.instagram.com/p/B_zH6LIpqX3/?igshid=dxegqlrha3p0 ২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল৷ তারপরে সিনেমা জগত থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন৷ অভিনেত্রী বলে কথা, তাই তো পর পর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের ৷ ফিরে এসেও বক্স অফিসে হিট ৷ তবে এবার জীবন নতুন দিকে টার্ন ৷ রুপোলি পর্দায় নয়, নায়িকা বাস্তব জীবনে হলেন সন্তানের মা ৷

বাংলার কত জন করোনা আক্রান্ত, মৃত্যুই বা কত!

Image
করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাও এগিয়ে চলেছে। লকডাউন সত্ত্বেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। সোমবারই রাজ্য সরকারের তরফে প্রথম মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে। মোট ১২৫৯ জন কোভিড আক্রান্তের মধ্যে কোন জেলায় কত আক্রান্ত- সেই পরিসংখ্যানও এদিন দিলেন মুখ্যসচিব। রাজ্যের রিপোর্ট অনুসারে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতায়। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৬৫৯। কলকাতার পরের স্থানেই আছে হাওড়া। গঙ্গার দুই পারের দুই শহরই রাজ্যের বুকে ত্রাস সৃষ্টি করেছে। একইসঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। এখানে আক্রান্ত ১৭৮। হুগলি, পূর্বমেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আক্রান্ত যথাক্রমে ৪১, ৩৬ ও ৩৩। গত ৪৮ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬১ জন। তাঁদের মধ্যে কলকাতার বাসিন্দা রয়েছেন ২৪ জন। হাওড়ার বাসিন্দা ২১ জন। অর্থাৎ মোট আক্রান্তের ৬৭ শতাংশই গঙ্গাপারের দুই জেলার। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৯, দক্ষিণ ৪ পরগনায় ৩, পূর্ব মেদিনীপুর ২, পশ্চিম মেদিনীপুর ১ এবং হুগলিতে ১ জন আক্রান্ত হন। মোট যে ৬১ জনের মৃত্যু হয়েছে, সেই তালিকাতেও স...

লেমন ডিটক্স ডায়েটিং, মাত্র এক সপ্তাহ এ ওজন কমান খুব সহজেই

Image
ওজন ঠিক রাখতে আমাদের স্ট্রেসভরা জীবনে এখন কঠোর ডিটক্স ডায়েটিং এর চল বেড়েছে। ডায়েটে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের সংযোজন তো আছেই, সাথে টানতে হচ্ছে ক্যালরি গ্রহণের উপর রাশ। এরই মধ্যে উঠে এসেছে লেমন  ডিটক্স ডায়েটিং  যা দিয়ে আপনি মাত্র সাতদিনেই নির্মেদ ও আকাঙ্খিত চেহারা পেতে পারেন। লেমন ডিটক্স ডায়েটিং কি? লেবুর ডিটক্স ডায়েটিং একটি বিশেষ ডায়েট যার নিয়মিত খাবারে সিংহভাগ লেবুর পরিমানে সমৃদ্ধ হয়। ১৯৪০এর দশকে স্ট্যানলি ব্যারো এটিকে জনপ্রিয় করে তোলেন। এর আরেক নাম হলো মাস্টার ক্লিঞ্জার কারণ লেমনেড আপনার শরীরের কোষ থেকে বিষাক্ত টক্সিন নিষ্কাশন করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনাকে ভেতর থেকে চাঙ্গা করে তোলে। ফলে আপনি বাইরের অসুখ-বিসুখ মোকাবিলা করতে বাড়তি উৎসাহ পান। বস্তুত এটা একটা স্ট্রিক্ট ফাস্টিং ডায়েট যেখানে আপনাকে পুরোপুরি লিকুইড এর উপর নির্ভর করেই দিনের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হয়। ক্যালোরির ইনটেক কমানো এই ডায়েটের প্রধান লক্ষ।এই ডায়েট কোলন অঙ্গের উপকার করে। এটাকে এক্সট্রিম ডায়েট এই জন্য বলা হয় যে এই ডায়েট চলাকালীন আপনি কোনো সলিড ফুড নিতে পারবেন না। কিছু...

ঋষি কাপুর মারা গেছেন

Image
একদিনের ব্যবধানে বলিউডে আবার বড় ধাক্কা। আজ সকালে বিদায় নিলেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। ৬৭ বছরের ঋষি ক্যানসারে ভুগছিলেন। বলিউডের আরেক বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন টুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন। জানাগেছে, গতকাল হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। রাতে ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। শ্বাসকষ্টে ভুগছেন। তবে তিনি ঋষি লাইফ সাপোর্টে যেতে নারাজ ছিলেন। চিকিৎসা চলছিল। তবে সকালেই সব শেষ, শেষবার মুম্বাইয়ের বাতাসে নিশ্বাস ছাড়লেন তিনি। ২০১৮ সালে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে, ১ বছরের বেশি সময় আমেরিকার নিউইয়র্কে চিকিৎসা হয়। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর ফেব্রুয়ারিতে ফের তাঁকে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঋষি কাপুরকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে, ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর তাঁকে দেখা যাবে দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়...

মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

Image
বুধবার (২৯ এপ্রিল) সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানেই কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। হিন্দুস্তান টাইমসের খবর। জানা গেছে, বর্তমানে হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান ছিলেন। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে 'আংরেজি মিডিয়াম' ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে  ভর্তি হলেন ইনফেকশন নিয়ে। অসুস্থ হওয়ার পর এক টুইটে ইরফান লেখেন, “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে  দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়।  জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিক ক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং পাশা থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।” ফিরে এসেছিলেন ইরফান। তার শেষ মুক্তি পাওয়া ছবি “আংরেজি মিডিয়াম’ লকডাউনের জেরে থিয়েটার রিলিজ হয়নি। দুই ছেলে আর আর স্ত...

সুন্দর ত্বকে নজর কাড়তে চান! আয়ুর্বেদিক ভেষজ টিপস-এর ম্যাজিক জানুন

Image
দামী কসমেটিক্স তো অনেক হল এবার বিনা খরচে রূপের ছটায় নজর কাড়ুন। পার্লারে গিয়ে স্পা, ফেসপ্যাক খরচ ও সময় দুই নষ্ট করে। কিন্তু আয়ূর্বেদিক ভেষজগুণে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বককে ভেতর থেকে কমল ও সুন্দর করতে কয়েকটি টিপস মাথায় রাখুন। পুজো আসতে আর মাত্র কয়েকমাস বাকি। এমনই অবস্থায় ত্বকের যত্ন নিতে শুরু করলে, দিন কয়েকপরই ফল পাওয়া যায় হাতে নাতে।  আয়ুর্বেদিক দ্বারা ত্বকের জেল্লা ফেরানোর উপায়ঃ ১) চন্দনঃ চন্দন ব্যবহার করার ফলে ত্বক উজ্জ্বল হয়। শুধু তাই নয় ত্বকের দাগ মেটাতেও চন্দন উপকারী। তাই চন্দন বেঁটে মুখে লাগিয়ে রাখলে ত্বক কোমল হয়। ২) কস্তুরী হলুদঃ হলুদ অ্যান্টি-ব্যাকটেরিয়ায় কাজ করে। তাই মুখের মধ্যে কোনও জীবণু জণিত সমস্যা হলে বা ব্রণর সমস্যা হলে তা সেরে যায়। ৩) জাফরানঃ পটাশিয়াম ভরপুর জাফরান ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচায়। ত্বকের মেকাপের ফলে যে সমস্যা দেখা যায় তা থেকে মুক্তি মেলে জাফরান ব্যবহারে। ৪) মঞ্জিষ্ঠা পাউডারঃ মঞ্জিষ্ঠা ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। তাই মঞ্জিষ্ঠা ব্যবহার করলে ত্বকের দাগ, ব্রণর দাগ অনেক খানি কমে যায়। ৫) গোলাপের পাপরিঃ গোলাপের পাপরি ব্যবহার করার ফলে ত্বকের...

আতঙ্কের মাঝে স্বস্তি! রাজ্যের আইসোলেশনে থাকা ৪৬ জনের শরীরে মিলল না করোনা

Image
আতঙ্কের মাঝে স্বস্তি! রাজ্যের আইসোলেশনে থাকা ৪৬ জনের শরীরে মিলল না করোনা আতঙ্কের মধ্যে রাজ্যবাসীর জন্য সুখবর! গত ২৪ ঘণ্টায় রাজ্যের ৪৬ জনের সোয়াব টেস্টে মিলল না করোনার নমুনা। রাজ্যের প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধের পরিবারের দুই ব্যক্তিরও সোয়াব টেস্ট করানো হয়। তাদের শরীরেও মেলেনি করোনা ভাইরাস। মঙ্গলবার দেশজুড়ে ‘ লকডাউন’  জারি হওয়ার পর রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। এখনও নতুন করে করোনায় আক্রান্ত হননি কেউ। গতকাল ৪৬ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছে বেলেঘাটার  নাইসেডে । সেই সব রিপোর্টই নেগেটিভ আসে। এই ৪৬ জনের মধ্যে রয়েছেন রাজ্যের প্রথম করোনায় আক্রান্ত হয় মৃতের পরিবারের দুই জন। তাদেরও শরীরেও মেলেনি করোনা ভাইরাস। রাজ্যে এখনও পর্যন্ত ১৭৬ জনের সোয়াব টেস্ট হয়েছে। তার মধ্যে ৯জন করোনায়(COVID-19) আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল সাত। সোমবার রাতে নতুন করে দু’জনের শরীরে  করোনা ভাইরাসে র অস্তিত্ব মেলে। এদের মধ্যে একজন ৫৮ বছরের এক ব্যক্তি, যিনি মিশর থেকে ফিরেছেন। অন্যজন ৫৫ বছরের মহিলা, ব্রিটেন থেকে ফিরেছেন। নতুন করে আইসোলেশনে রা...